HomeBusiness Guidelinesট্রেডিং ব্যবসার Financial Statements: সম্পূর্ণ নমুনা ও হিসাবসমূহ

ট্রেডিং ব্যবসার Financial Statements: সম্পূর্ণ নমুনা ও হিসাবসমূহ

ট্রেডিং ব্যবসার Financial Statements বা পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বুঝতে শুধু বিক্রয় ও খরচের হিসাব রাখলেই হয় না। ব্যবসাটি কত লাভ করেছে, কত সম্পদ রয়েছে, কত টাকা পাওনা ও দেনা আছে এবং ব্যবসার হাতে পর্যাপ্ত নগদ অর্থ আছে কি না—এসব বিষয় জানতে Financial Statements বা আর্থিক বিবরণী তৈরি করা প্রয়োজন।

বাংলাদেশে অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ী নিয়মিত বিক্রয়, ক্রয় ও খরচের হিসাব রাখেন। কিন্তু বছর শেষে Income Statement, Balance Sheet এবং Cash Flow Statement তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েন। বিশেষ করে Closing Inventory, Accounts Receivable, Accounts Payable, Depreciation এবং মালিকের মূলধনের হিসাব সঠিকভাবে সমন্বয় করা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে।

এই আর্টিকেলে আমরা একটি কাল্পনিক ট্রেডিং ব্যবসার Financial Statements তৈরি করব। প্রতিটি বিবরণীর নমুনা, হিসাবের সূত্র এবং আর্থিক তথ্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হবে।

ট্রেডিং ব্যবসার Financial Statements কি?

ট্রেডিং ব্যবসার হলো এমন একটি ব্যবসা, যেখানে পণ্য ক্রয় করে পুনরায় বিক্রি করা হয়। যেমন:

  • পাইকারি মুদি পণ্যের ব্যবসা
  • প্লাস্টিক পণ্যের ব্যবসা
  • ইলেকট্রনিক পণ্যের ব্যবসা
  • পোশাক ও কাপড়ের ব্যবসা
  • কসমেটিকস ও স্টেশনারি ব্যবসা

ট্রেডিং ব্যবসার Financial Statements এ  মূলত ট্রেডিং ব্যবসার আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকের মূলধন এবং নগদ প্রবাহ তুলে ধরে।

একটি পূর্ণাঙ্গ Financial Statements সাধারণত নিচের বিবরণীগুলো নিয়ে গঠিত:

বিবরণী উদ্দেশ্য
Income Statement ব্যবসার লাভ বা লোকসান নির্ধারণ
Statement of Financial Position সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব দেখানো
Statement of Changes in Equity মালিকের মূলধনের পরিবর্তন দেখানো
Cash Flow Statement নগদ অর্থের প্রবাহ বিশ্লেষণ
Notes to Financial Statements হিসাবের নীতি ও অতিরিক্ত তথ্য ব্যাখ্যা

নমুনা ট্রেডিং ব্যবসার তথ্য

ধরা যাক, ABC Trading একটি পাইকারি প্লাস্টিক পণ্যের ব্যবসা পরিচালনা করে। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যবসা করেছে।

নিচের তথ্যগুলো এই প্রতিষ্ঠানের নমুনা হিসাব হিসেবে ব্যবহার করা হবে।

বিবরণ টাকা (৳)
Gross Sales 12,000,000
Sales Return 200,000
Opening Inventory 1,500,000
Purchases 7,300,000
Purchase Return 200,000
Freight Inward 200,000
Closing Inventory 1,800,000
Salaries and Wages 1,800,000
Rent Expense 600,000
Utilities Expense 240,000
Transportation Expense 300,000
Administrative Expenses 210,000
Depreciation Expense 150,000
Finance Cost 200,000
Income Tax Expense 300,000

এখন এই তথ্যের ভিত্তিতে ধাপে ধাপে Financial Statements তৈরি করা হবে।

Income Statement তৈরি করার নিয়ম

Income Statement বা Profit and Loss Statement এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে ব্যবসার বিক্রয় থেকে পণ্য বিক্রির খরচ এবং অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর কত লাভ হয়েছে তা জানা যায়।

ট্রেডিং ব্যবসার Income Statement তৈরির সময় প্রথমে নীট বিক্রয় এবং Cost of Goods Sold (COGS) হিসাব করতে হয়।

ধাপ ১: নীট বিক্রয় হিসাব

নীট বিক্রয়  হলো মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত ও ডিসকাউন্ট বাদ দেওয়ার পর অবশিষ্ট বিক্রয়।

সূত্র:

Net Sales = Gross Sales − Sales Return − Sales Discount

নমুনা হিসাব:

12,000,000 − 200,000 = ৳11,800,000

ধাপ ২: নীট ক্রয় হিসাব

নীট ক্রয় হলো মোট ক্রয় থেকে Purchase Return ও Purchase Discount বাদ দেওয়ার পর অবশিষ্ট ক্রয়।

সূত্র:

Net Purchases = Purchases − Purchase Return − Purchase Discount

7,300,000 − 200,000 = 7,100,000

ধাপ ৩: Cost of Goods Sold (COGS) হিসাব

COGS হলো নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া পণ্যগুলোর ক্রয়মূল্য ও সংশ্লিষ্ট সরাসরি ক্রয় খরচ।

সূত্র:

COGS = Opening Inventory + Net Purchases + Freight Inward − Closing Inventory

নমুনা হিসাব:

1,500,000 + 7,100,000 + 200,000 − 1,800,000

= 7,000,000

ধাপ ৪: Gross Profit হিসাব

Gross Profit হলো Net Sales থেকে COGS বাদ দেওয়ার পর অবশিষ্ট লাভ।

সূত্র:

Gross Profit = Net Sales − COGS

11,800,000 − 7,000,000 = 4,800,000

ধাপ ৫: Net Profit হিসাব

Gross Profit থেকে Operating Expenses বাদ দিলে Operating Profit পাওয়া যায়। এরপর Finance Cost ও Tax বাদ দিয়ে Net Profit নির্ধারণ করা হয়।

ABC Trading এর Income Statement

ABC Trading

Income Statement

For the year ended 31 December 2025

বিবরণ টাকা (৳)
Gross Sales 12,000,000
Less: Sales Return (200,000)
Net Sales 11,800,000
Opening Inventory 1,500,000
Purchases 7,300,000
Less: Purchase Return (200,000)
Net Purchases 7,100,000
Add: Freight Inward 200,000
Goods Available for Sale 8,800,000
Less: Closing Inventory (1,800,000)
Cost of Goods Sold 7,000,000
Gross Profit 4,800,000
Salaries and Wages 1,800,000
Rent Expense 600,000
Utilities Expense 240,000
Transportation Expense 300,000
Administrative Expenses 210,000
Depreciation Expense 150,000
Total Operating Expenses 3,300,000
Operating Profit 1,500,000
Finance Cost (200,000)
Profit Before Tax 1,300,000
Income Tax Expense (300,000)
Net Profit 1,000,000

এই হিসাব অনুযায়ী ABC Trading ২০২৫ সালে ১০ লাখ টাকা নিট লাভ করেছে।

Profit Margin হিসাব

Net Profit Margin = (Net Profit ÷ Net Sales) × 100

(1,000,000 ÷ 11,800,000) × 100 = 8.47%

অর্থাৎ, প্রতি ১০০ টাকা বিক্রয়ের বিপরীতে ব্যবসাটি প্রায় ৮.৪৭ টাকা নিট লাভ করেছে।

Statement of Financial Position বা Balance Sheet তৈরি

Statement of Financial Position একটি নির্দিষ্ট তারিখে ব্যবসার সম্পদ, দায় এবং মালিকের মূলধন এর পরিণাম প্রদর্শন করে।

এর মূল হিসাবের সমীকরণ:

Assets = Liabilities + Owner’s Equity

এখানে Assets হলো ব্যবসার সম্পদ, Liabilities হলো ব্যবসার দায় এবং Owner’s Equity হলো ব্যবসায় মালিকের অধিকার।

Trading Business financial statement generator

ABC Trading এর Statement of Financial Position

ABC Trading

Statement of Financial Position

As at 31 December 2025

বিবরণ টাকা (৳)
ASSETS
Current Assets
Cash in Hand 800,000
Cash at Bank 1,200,000
Accounts Receivable 1,500,000
Inventory 1,800,000
Prepaid Expenses 100,000
Total Current Assets 5,400,000
Non-Current Assets
Property, Plant & Equipment (Cost) 2,000,000
Less: Accumulated Depreciation (500,000)
Net Fixed Assets 1,500,000
Total Assets 6,900,000
LIABILITIES
Current Liabilities
Accounts Payable 1,400,000
Accrued Expenses 200,000
Total Current Liabilities 1,600,000
Non-Current Liabilities
Bank Loan 1,000,000
Total Liabilities 2,600,000
OWNER’S EQUITY
Owner’s Capital 3,000,000
Retained Earnings 1,300,000
Total Owner’s Equity 4,300,000
Total Liabilities & Equity 6,900,000

Balance Sheet যাচাই

Total Assets =  6,900,000

Total Liabilities =  2,600,000

Total Equity =  4,300,000

সুতরাং, 6,900,000 = 2,600,000 + 4,300,000

Balance Sheet-এর দুই পাশ সমান হয়েছে।

তবে Balance Sheet সমান হলেই সব হিসাব সঠিক হয়েছে, এমন নয়। প্রতিটি হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট নথি মিলিয়ে দেখতে হবে।

Statement of Changes in Equity তৈরি

এই বিবরণীর মাধ্যমে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত মালিকের মূলধন কীভাবে পরিবর্তিত হয়েছে তা জানা যায়।

সূত্র:

Closing Equity = Opening Equity + Additional Capital + Net Profit − Drawings

ABC Trading-এর নমুনা হিসাব:

বিবরণ টাকা (৳)
Opening Owner’s Equity 3,300,000
Additional Capital 0
Add: Net Profit 1,000,000
Less: Owner’s Drawings 0
Closing Owner’s Equity 4,300,000

এখানে Opening Equity ছিল ৩৩ লাখ টাকা। বছরের Net Profit ১০ লাখ টাকা হওয়ায় Closing Equity হয়েছে ৪৩ লাখ টাকা।

মালিক ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করলে তা Drawings হিসেবে দেখাতে হবে। এটি ব্যবসার Operating Expense নয়।

Cash Flow Statement তৈরি

Cash Flow Statement এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে ব্যবসার নগদ অর্থ কোথা থেকে এসেছে এবং কোথায় ব্যয় হয়েছে তা জানা যায়।

এটি তিনটি ভাগে বিভক্ত:

  • Operating Activities
  • Investing Activities
  • Financing Activities

এই উদাহরণে Cash Flow Statement Indirect Method-এ তৈরি করা হয়েছে।

ABC Trading এর Cash Flow Statement

ABC Trading

Cash Flow Statement

For the year ended 31 December 2025

বিবরণ টাকা (৳)
Cash Flow from Operating Activities
Net Profit 1,000,000
Add: Depreciation 150,000
Less: Increase in Accounts Receivable (300,000)
Less: Increase in Inventory (300,000)
Less: Increase in Prepaid Expenses (100,000)
Add: Increase in Accounts Payable 200,000
Add: Increase in Accrued Expenses 100,000
Net Cash from Operating Activities 750,000
Cash Flow from Investing Activities
Purchase of Fixed Assets (500,000)
Net Cash Used in Investing Activities (500,000)
Cash Flow from Financing Activities
Net Increase in Bank Loan 150,000
Net Cash from Financing Activities 150,000
Net Increase in Cash 400,000
Opening Cash and Bank Balance 1,600,000
Closing Cash and Bank Balance 2,000,000

Cash Flow Statement যাচাই

Operating Cash Flow = ৳750,000

Investing Cash Flow = (৳500,000)

Financing Cash Flow = ৳150,000

Net Increase in Cash = ৳400,000

Opening Cash and Bank = ৳1,600,000

Closing Cash and Bank = ৳2,000,000

এই Closing Cash and Bank Balance Balance Sheet এর Cash in Hand ও Cash at Bank-এর মোট ৳2,000,000 এর সঙ্গে মিলেছে।

Cash Flow Statement তৈরির সময় Accounts Receivable, Inventory, Accounts Payable এবং অন্যান্য Operating Current Assets ও Liabilities-এর Opening এবং Closing Balance ব্যবহার করতে হয়।

Financial Statements-এর মধ্যে সম্পর্ক

একটি Financial Statement এর তথ্য অন্য বিবরণীর সঙ্গে যুক্ত থাকে। যেমন:

তথ্য কোথায় দেখা যায়
Net Profit Income Statement
Closing Inventory Income Statement ও Balance Sheet
Accounts Receivable Balance Sheet ও Cash Flow Statement
Depreciation Income Statement, Balance Sheet ও Cash Flow Statement
Closing Cash Balance Cash Flow Statement ও Balance Sheet
Closing Owner’s Equity Statement of Changes in Equity ও Balance Sheet

এই সম্পর্কগুলো সঠিকভাবে মিলিয়ে দেখা Financial Statements প্রস্তুতের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ট্রেডিং ব্যবসার আর্থিক বিবরণী তৈরির সাধারণ কিছু  ভুল

Closing Inventory ভুল হিসাব করা

Closing Inventory ভুল হলে COGS, Gross Profit এবং Current Assets এর হিসাবও ভুল হবে।

Credit Sales-কে নগদ বিক্রয় হিসেবে দেখানো

ক্রেতার কাছ থেকে টাকা আদায় না হওয়া পর্যন্ত Credit Sales-এর অংশ Accounts Receivable হিসেবে দেখাতে হবে।

মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসার খরচ হিসেবে দেখানো

মালিকের Drawings ব্যবসার Expense নয়। এটি Owner’s Equity কমায়।

Depreciation হিসাব না করা

Depreciation বাদ দিলে Profit বেশি এবং Fixed Assets এর মূল্য ভুল হতে পারে।

ঋণের মূল টাকা ও সুদ একসঙ্গে Expense দেখানো

ঋণের মূল অংশ পরিশোধ করলে Liability কমে। ঋণের ব্যয় Income Statement এ দেখানো হয়।

Cash Flow Statement তৈরি না করা

লাভ হলেও ব্যবসার নগদ অর্থের সংকট থাকতে পারে। তাই শুধু Income Statement দেখে ব্যবসার আর্থিক অবস্থা নির্ধারণ করা উচিত নয়।

সাধারণ প্রশ্নোত্তর

ট্রেডিং ব্যবসার Financial Statements কত ঘন ঘন তৈরি করা উচিত?

ব্যবসার অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য মাসিক বা ত্রৈমাসিকভাবে তৈরি করা ভালো। আর্থিক বছরের শেষে পূর্ণাঙ্গ বিবরণী প্রস্তুত করা উচিত।

ছোট ট্রেডিং ব্যবসার জন্য কোন বিবরণী সবচেয়ে গুরুত্বপূর্ণ?

Income Statement ব্যবসার লাভ-লোকসান দেখায়। Statement of Financial Position সম্পদ ও দায় দেখায়। Cash Flow Statement নগদ অর্থের প্রবাহ বুঝতে সাহায্য করে। তিনটি বিবরণী একসঙ্গে বিশ্লেষণ করা সবচেয়ে কার্যকর।

Closing Inventory কীভাবে নির্ধারণ করতে হয়?

বছরের শেষে বাস্তবে মজুত থাকা পণ্য গণনা করে এবং প্রযোজ্য হিসাবনীতি অনুযায়ী মূল্য নির্ধারণ করে Closing Inventory হিসাব করতে হয়। সাধারণভাবে Inventory Cost এবং Net Realisable Value-এর মধ্যে কম মূল্য ব্যবহার করা হয়।

Financial Statements কি ব্যাংক ঋণের জন্য প্রয়োজন?

অবশ্যই প্রয়োজন। Financial Statements ছাড়া আপনি ব্যাংক ঋণ পাবেন না।

উপসংহার

ট্রেডিং ব্যবসার Financial Statements তৈরি করা ব্যবসার প্রকৃত আর্থিক অবস্থা বোঝার একটি কার্যকর উপায়। Income Statement থেকে লাভ-লোকসান, Statement of Financial Position থেকে সম্পদ ও দায়, Statement of Changes in Equity থেকে মালিকের মূলধনের পরিবর্তন এবং Cash Flow Statement থেকে নগদ অর্থের প্রবাহ জানা যায়।

একজন ব্যবসায়ী যদি নিয়মিত এসব বিবরণী তৈরি করেন, তাহলে তিনি বুঝতে পারবেন ব্যবসা কতটা লাভজনক, কত টাকা পাওনায় আটকে আছে, কত দেনা রয়েছে এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের আর্থিক সক্ষমতা কতটুকু।

মনে রাখবেন, ব্যবসার বিক্রয় বেশি হলেই ব্যবসা আর্থিকভাবে শক্তিশালী হয় না। লাভ, নগদ প্রবাহ, সম্পদ ও দায়—সবকিছু একসঙ্গে বিশ্লেষণ করলেই ব্যবসার প্রকৃত চিত্র পাওয়া যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular