একটি Manufacturing Business বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, উৎপাদন ব্যয়, বিক্রয়, লাভ-লোকসান এবং নগদ অর্থের প্রবাহ অর্থাৎ আর্থিক বিবরণী তৈরি করার জন্য Khan Guidance তৈরি করেছে Manufacturing Business Financial Statement Generator।
এই টুলের মাধ্যমে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য তিনটি গুরুত্বপূর্ণ আর্থিক বিবরণী তৈরি করা যায়:
- Statement of Financial Position
- Statement of Profit or Loss
- Statement of Cash Flows
এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে Raw Materials, Direct Labour, Factory Overhead, Work-in-Process (WIP), Finished Goods এবং Cost of Goods Manufactured এর তথ্য দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এই নির্দেশিকায় ধাপে ধাপে দেখানো হয়েছে কীভাবে Generator ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তৈরি করবেন।
ব্যবহারের আগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন
ফর্ম পূরণ করার আগে নিচের তথ্যগুলো প্রস্তুত রাখুন:
- প্রতিষ্ঠানের নাম এবং হিসাব বছরের শেষ তারিখ
- স্থায়ী ও চলতি সম্পদের তথ্য
- Raw Materials, Work-in-Process এবং Finished Goods-এর মজুত
- সরবরাহকারীদের কাছে পাওনা ও অন্যান্য দায়
- মালিকের মূলধন এবং সংরক্ষিত আয়
- মোট বিক্রয় ও বিক্রয় ফেরতের তথ্য
- Raw Materials ক্রয় এবং ক্রয়সংক্রান্ত ব্যয়
- Direct Labour এবং Factory Overhead-এর হিসাব
- Selling & Distribution Expenses
- Administrative & General Expenses
- অন্যান্য আয়, ব্যয় এবং করের তথ্য
- বছরের শুরু ও শেষের নগদ অর্থ এবং ব্যাংক ব্যালেন্স
সম্ভব হলে নিচের হিসাব ও নথিগুলোও প্রস্তুত রাখুন:
- Trial Balance
- Inventory Report
- Raw Materials Consumption Report
- Production Cost Sheet
- Payroll Report
- Bank Statement
- Fixed Assets Register
- General Ledger
সঠিক আর্থিক বিবরণী তৈরির জন্য সব তথ্য একই হিসাব বছরের হতে হবে।
Step 1: Statement of Financial Position
প্রথম ধাপে প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকের মূলধনের তথ্য দিতে হবে। এই বিবরণী একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান দেখায়।
Business Name
আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন।
Financial Year End
যে তারিখে হিসাব বছর শেষ হয়েছে, সেটি লিখুন।
উদাহরণ: 31 December 2025
Assets — সম্পদ
Non-Current Assets
দীর্ঘমেয়াদি সম্পদের তথ্য দিন।
- Property, Plant & Equipment (PPE): জমি, ভবন, কারখানার যন্ত্রপাতি, উৎপাদন সরঞ্জাম, আসবাবপত্র এবং অন্যান্য স্থায়ী সম্পদের নিট মূল্য।
- Long-term Investments & Intangible Assets (Net): দীর্ঘমেয়াদি বিনিয়োগ, সফটওয়্যার, ট্রেডমার্ক এবং অন্যান্য অমূর্ত সম্পদের মূল্য।
- Other Non-current Assets (Net): অন্যান্য দীর্ঘমেয়াদি সম্পদের নিট মূল্য।
- Total Non-Current Assets: সব Non-current Assets-এর মোট মূল্য।
Current Assets
এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের চলতি সম্পদের তথ্য দিতে হবে।
- Current Assets: Raw Materials, Work-in-Process (WIP) এবং Finished Goods-সহ বছরের শেষের মোট Inventory-এর মূল্য।
- Trade Receivables: গ্রাহকদের কাছে পাওনা অর্থ।
- Advances, Deposits & Prepayments: অগ্রিম প্রদান, জামানত এবং আগাম পরিশোধিত অর্থ।
- Cash in Hand & Bank Balances: হাতে থাকা নগদ অর্থ এবং ব্যাংকের জমা।
- Prepaid Expenses: ভবিষ্যৎ সময়ের জন্য আগে পরিশোধ করা ব্যয়।
- Other Current Assets: অন্যান্য স্বল্পমেয়াদি সম্পদ।
- Total Current Assets: সব চলতি সম্পদের মোট মূল্য।
Inventory হিসাবের ক্ষেত্রে:
Total Inventory = Closing Raw Materials + Closing WIP + Closing Finished Goods
একই Inventory-এর মূল্য যেন অন্য কোনো Current Assets ঘরে আবার অন্তর্ভুক্ত না হয়।
Liabilities — দায়
Current Liabilities
এক বছরের মধ্যে পরিশোধযোগ্য দায়ের তথ্য দিন।
- Trade Payables: কাঁচামাল ও অন্যান্য পণ্য বা সেবা সরবরাহকারীদের কাছে পাওনা অর্থ।
- Short-term Bank Borrowings: স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ।
- Other Short-term Loans: অন্যান্য স্বল্পমেয়াদি ঋণ।
- Advances Received from Customers: গ্রাহকদের কাছ থেকে পাওয়া অগ্রিম অর্থ।
- Tax Payable: পরিশোধযোগ্য কর।
- Accrued Expenses & Other Provisions: বকেয়া ব্যয় এবং অন্যান্য প্রভিশন।
- Total Current Liabilities: সব চলতি দায়ের মোট মূল্য।
Production Material Liability
উৎপাদনের জন্য ক্রয় করা কাঁচামাল বা উপকরণের মূল্য পরিশোধ করা না হলে সংশ্লিষ্ট বকেয়া দায় এখানে বিবেচনা করুন।
গুরুত্বপূর্ণ: একই সরবরাহকারীর পাওনা Trade Payables-এ অন্তর্ভুক্ত থাকলে আবার Production Material Liability-তে যোগ করবেন না। দুটি ঘরের হিসাবের সম্পর্ক যাচাই করুন।
Non-Current Liabilities
এক বছরের বেশি সময় পরে পরিশোধযোগ্য দায়ের তথ্য দিন।
- Long-term Loans: দীর্ঘমেয়াদি ব্যাংক ও অন্যান্য ঋণ।
- Other Non-current Liabilities: Lease Liability, Deferred Tax এবং অন্যান্য দীর্ঘমেয়াদি দায়।
- Total Liabilities: সব দায়ের মোট পরিমাণ।
Capital & Reserves — মূলধন ও সংরক্ষিত আয়
- Owner’s Capital at Year End: বছরের শেষে মালিকের মূলধন।
- Retained Earnings / Reserves: আগের বছরের জমাকৃত লাভ এবং সংরক্ষিত আয়, বর্তমান বছরের লাভ বাদে।
- Revaluation Reserve: স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়নজনিত সংরক্ষিত অর্থ।
- Total Capital and Reserve: সব মূলধন ও সংরক্ষিত আয়ের যোগফল।
Owner’s Capital হিসাবের সূত্র:
Closing Capital = Opening Capital + Additional Capital + Net Profit − Drawings
লোকসান হলে Net Profit-এর পরিবর্তে Net Loss বিয়োগ করতে হবে।
আর্থিক অবস্থার যাচাই
Total Assets = Total Liabilities + Total Equity
এই দুই পাশ সমান হতে হবে। সমান না হলে সম্পদ, দায় এবং মূলধনের তথ্য আবার যাচাই করুন।
সব তথ্য পূরণ করার পর Next বাটনে ক্লিক করুন।
Step 2: Statement of Profit or Loss
এই ধাপে প্রতিষ্ঠানের বিক্রয়, কাঁচামাল ক্রয়, উৎপাদন ব্যয়, পণ্য বিক্রির ব্যয় এবং পরিচালন ব্যয়ের তথ্য দিতে হবে।
Manufacturing Business এর ক্ষেত্রে Cost of Goods Sold (COGS) হিসাব করার জন্য প্রথমে উৎপাদন ব্যয় নির্ণয় করতে হয়। এরপর Finished Goods-এর মূল্য সমন্বয় করে বিক্রীত পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়।
Revenue — বিক্রয়
- Gross Sales: হিসাব বছরের মোট বিক্রয়।
- Sales Return: গ্রাহকদের ফেরত দেওয়া পণ্যের বিক্রয়মূল্য।
- Sales Discount & Allowances: বিক্রয়ের ওপর দেওয়া ছাড় ও অন্যান্য সমন্বয়।
- Net Sales: ছাড় ও বিক্রয় ফেরত বাদ দেওয়ার পর মোট বিক্রয়।
সূত্র:
Net Sales = Gross Sales − Sales Return − Sales Discount
উদাহরণ:
Gross Sales = 50,00,000
Sales Return = 1,00,000
Sales Discount = 50,000
Net Sales = 48,50,000
Cost of Goods Sold (COGS)
উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামালের খরচ নির্ণয়ের মাধ্যমে এই হিসাব শুরু হবে।
Opening Inventory
হিসাব বছরের শুরুতে প্রতিষ্ঠানের কাছে থাকা Raw Materials এর মূল্য লিখুন।
Raw Materials Purchases
হিসাব বছরে উৎপাদনের জন্য কেনা মোট কাঁচামালের মূল্য লিখুন।
Purchase Return
ক্রয় করা কাঁচামাল সরবরাহকারীকে ফেরত দেওয়া হলে তার মূল্য লিখুন।
Purchase Discount
কাঁচামাল কেনার সময় পাওয়া ছাড়ের পরিমাণ লিখুন।
Carriage Inward / Freight In
কাঁচামাল কারখানা বা প্রতিষ্ঠানে আনার জন্য পরিবহন ব্যয় লিখুন।
Import Duty & Non-refundable Purchase Taxes
আমদানি করা কাঁচামালের ওপর পরিশোধিত আমদানি শুল্ক এবং ফেরতযোগ্য নয় এমন ক্রয় কর লিখুন।
Net Raw Material Purchases
সূত্র:
Net Raw Material Purchases = Raw Materials Purchases − Purchase Return − Purchase Discount + Carriage Inward + Import Duty
Goods Available for Sale
এই ফিল্ডটি মূলত উৎপাদনের জন্য ব্যবহারযোগ্য মোট কাঁচামালের মূল্য নির্দেশ করে।
সূত্র:
Goods Available = Opening Raw Materials + Net Raw Material Purchases
Closing Inventory
হিসাব বছরের শেষে অবিক্রীত বা অব্যবহৃত Raw Materials-এর মূল্য লিখুন।
Raw Materials Consumed
উৎপাদনের জন্য প্রকৃতপক্ষে ব্যবহৃত কাঁচামালের মূল্য।
সূত্র:
Raw Materials Consumed = Goods Available − Closing Raw Materials Inventory
উদাহরণ:
Opening Raw Materials = 5,00,000
Net Raw Material Purchases = 20,00,000
Closing Raw Materials = 4,00,000
Raw Materials Consumed = 21,00,000
Direct Labour & Other Direct Costs
এই অংশে পণ্য উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত শ্রমিকের বেতন এবং অন্যান্য সরাসরি উৎপাদন ব্যয়ের তথ্য দিন।
- Direct Production Wages: উৎপাদন কাজে সরাসরি নিয়োজিত শ্রমিকদের মজুরি ও বেতন।
- Overtime & Production Incentives: অতিরিক্ত কাজের জন্য দেওয়া মজুরি এবং উৎপাদন প্রণোদনা।
- Employee Benefits (Direct Labour): সরাসরি উৎপাদন শ্রমিকদের অন্যান্য সুবিধা, যেমন প্রযোজ্য বোনাস ও কর্মী সুবিধা।
- Subcontracting / Outside Processing: উৎপাদনের কোনো অংশ বাইরের প্রতিষ্ঠান দিয়ে করানোর খরচ।
- Production Royalties & Direct Charges: উৎপাদনের সঙ্গে সম্পর্কিত রয়্যালটি ও অন্যান্য সরাসরি চার্জ।
- Total Direct Labour & Other Direct Costs: উপরোক্ত সব ব্যয়ের যোগফল।
Prime Cost
Raw Materials Consumed এবং Direct Labour & Other Direct Costs যোগ করলে Prime Cost পাওয়া যায়।
সূত্র:
Prime Cost = Raw Materials Consumed + Total Direct Labour & Other Direct Costs
উদাহরণ:
Raw Materials Consumed = 21,00,000
Direct Labour & Other Direct Costs = 9,00,000
Prime Cost = 30,00,000
Factory Overhead
উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় পরোক্ষ ব্যয়গুলো এখানে লিখুন।
- Indirect Materials & Factory Supplies: উৎপাদনে ব্যবহৃত পরোক্ষ উপকরণ ও কারখানার সামগ্রী।
- Indirect Labour & Factory Staff: সরাসরি উৎপাদনে যুক্ত নন এমন কারখানার কর্মীদের বেতন।
- Factory Rent: কারখানার ভাড়া।
- Factory Machinery Depreciation: উৎপাদন যন্ত্রপাতির অবচয়।
- Electricity, Gas, Water & Fuel: কারখানার বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানি ব্যয়।
- Repairs & Maintenance: যন্ত্রপাতি ও কারখানা মেরামত ও রক্ষণাবেক্ষণ।
- Factory Insurance: কারখানা ও উৎপাদন সরঞ্জামের বিমা ব্যয়।
- Quality Control & Testing: পণ্যের মান নিয়ন্ত্রণ এবং পরীক্ষার ব্যয়।
- Factory Supervision & Management: কারখানা তদারকি ও ব্যবস্থাপনা ব্যয়।
- Miscellaneous Overhead Expenses: অন্যান্য পরোক্ষ উৎপাদন ব্যয়।
Total Factory Overhead = সব Factory Overhead-এর যোগফল
Total Manufacturing Costs
Prime Cost এবং Factory Overhead যোগ করলে মোট উৎপাদন ব্যয় পাওয়া যায়।
সূত্র:
Total Manufacturing Costs = Prime Cost + Total Factory Overhead
Work-in-Process (WIP)
Work-in-Process বলতে এমন পণ্য বোঝায়, যেগুলোর উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু হিসাব বছরের শেষে সেগুলো সম্পূর্ণ প্রস্তুত হয়নি।
- Opening Work-in-Process (WIP): বছরের শুরুতে অসম্পূর্ণ উৎপাদিত পণ্যের মূল্য।
- Closing Work-in-Process (WIP): বছরের শেষে অসম্পূর্ণ উৎপাদিত পণ্যের মূল্য।
Cost of Goods Manufactured (COGM)
হিসাব বছরে সম্পন্ন হওয়া পণ্যের মোট উৎপাদন ব্যয় নির্ণয় করতে WIP সমন্বয় করতে হয়।
সূত্র:
COGM = Total Manufacturing Costs + Opening WIP − Closing WIP
উদাহরণ:
Total Manufacturing Costs = 40,00,000
Opening WIP = 2,00,000
Closing WIP = 3,00,000
Cost of Goods Manufactured = 39,00,000
Cost of Goods Sold (COGS)
এবার সম্পূর্ণ উৎপাদিত পণ্যের সঙ্গে বছরের শুরু ও শেষের Finished Goods Inventory সমন্বয় করতে হবে।
- Opening Finished Goods Inventory: বছরের শুরুতে প্রস্তুত ও বিক্রির জন্য মজুত থাকা পণ্যের মূল্য।
- Finished Goods Available for Sale: বছরের শুরুতে থাকা Finished Goods এবং এ বছর উৎপাদিত পণ্যের মোট মূল্য।
- Closing Finished Goods Inventory: বছরের শেষে অবিক্রীত প্রস্তুত পণ্যের মূল্য।
- Cost of Goods Sold: হিসাব বছরে বিক্রি হওয়া পণ্যের মোট উৎপাদন ব্যয়।
সূত্র:
Finished Goods Available for Sale = Opening Finished Goods Inventory + Cost of Goods Manufactured
COGS = Finished Goods Available for Sale − Closing Finished Goods Inventory
Gross Profit
বিক্রয় থেকে বিক্রীত পণ্যের উৎপাদন ব্যয় বাদ দিলে Gross Profit পাওয়া যায়।
সূত্র:
Gross Profit = Net Sales − Cost of Goods Sold
Selling & Distribution Expenses
উৎপাদিত পণ্য বিক্রি এবং গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য হওয়া ব্যয়গুলো এখানে লিখুন।
- Sales Staff Salaries & Benefits: বিক্রয়কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা।
- Sales Commission: বিক্রয়ের বিপরীতে দেওয়া কমিশন।
- Advertising & Promotion: বিজ্ঞাপন ও পণ্য প্রচারের ব্যয়।
- Delivery & Freight Outward: গ্রাহকের কাছে পণ্য পৌঁছানোর পরিবহন ব্যয়।
- Warehouse & Distribution Expenses: গুদাম এবং পণ্য বিতরণের ব্যয়।
- Packaging for Dispatch: গ্রাহকের কাছে পাঠানোর জন্য প্যাকেজিং ব্যয়।
- Total Selling & Distribution Expenses: উপরোক্ত সব ব্যয়ের যোগফল।
Administrative & General Expenses
প্রতিষ্ঠান পরিচালনার সাধারণ প্রশাসনিক ব্যয়গুলো এখানে লিখুন।
- Salaries & Wages: প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন।
- Office / Shop Rent: অফিস বা ব্যবসার জায়গার ভাড়া।
- Electricity: অফিসের বিদ্যুৎ বিল।
- Gas & Water: গ্যাস ও পানির বিল।
- Selling & Marketing Expenses: অন্যান্য বিপণন ও প্রচার ব্যয়।
- Delivery & Carriage Outward: প্রযোজ্য অন্যান্য ডেলিভারি ব্যয়।
- Office Supplies & Stationery: অফিস সামগ্রী ও স্টেশনারি।
- Telephone & Internet: ফোন ও ইন্টারনেট বিল।
- Repairs & Maintenance: অফিসের মেরামত ও রক্ষণাবেক্ষণ।
- Depreciation: অফিসের স্থায়ী সম্পদের অবচয়।
- Insurance Expense: বীমা ব্যয়।
- Bad Debt Expense: অনাদায়ী পাওনার ব্যয়।
- Bank Charges & Payment Fees: ব্যাংক চার্জ ও পেমেন্ট ফি।
- Legal, Audit & Professional Fees: আইনগত, অডিট এবং পেশাগত ফি।
- Travel & Conveyance: যাতায়াত ব্যয়।
- Licences, Registration & Renewals: লাইসেন্স ও নবায়ন ব্যয়।
- Miscellaneous Operating Expenses: অন্যান্য পরিচালন ব্যয়।
Total Operating Expenses = সব Administrative & General Expenses-এর যোগফল
মনে রাখবেন, Selling & Distribution Expenses এ কোনো ব্যয় অন্তর্ভুক্ত করলে একই ব্যয় আবার Administrative & General Expenses-এ অন্তর্ভুক্ত করবেন না।
Operating Profit
সূত্র:
Operating Profit = Gross Profit − Selling & Distribution Expenses − Administrative & General Expenses
Non-operating Income & Expenses
ব্যবসার মূল উৎপাদন ও বিক্রয় কার্যক্রমের বাইরে সংঘটিত আয় এবং ব্যয়ের তথ্য দিন।
- Interest Income: ব্যাংক বা বিনিয়োগ থেকে পাওয়া সুদ।
- Rental / Commission / Other Income: ভাড়া, কমিশন এবং অন্যান্য আয়।
- Gain on Sale of Fixed Assets: স্থায়ী সম্পদ বিক্রিতে লাভ।
- Loan Interest Expense: ঋণের সুদ ব্যয়।
- Loss on Sale of Fixed Assets: স্থায়ী সম্পদ বিক্রিতে লোকসান।
Profit Before Tax (PBT)
সূত্র:
PBT = Operating Profit + Non-operating Income − Non-operating Expenses
Net Profit After Tax
সূত্র:
Net Profit After Tax = Profit Before Tax − Income Tax Expense
সব তথ্য পূরণ করার পর Next বাটনে ক্লিক করুন।
Step 3: Statement of Cash Flows
এই ধাপে প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও বহির্গমন হিসাব করা হয়। এটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনা, বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বুঝতে সাহায্য করে।
Cash Flow from Operating Activities
প্রথমে Net Profit ঘরে হিসাব বছরের Net Profit After Tax লিখুন।
এরপর নগদ অর্থের চলাচল হয়নি এমন আয় ও ব্যয়ের সমন্বয় করতে হবে।
Item Not Involving in Movement of Cash
- Depreciation Expense: স্থায়ী সম্পদের অবচয়।
- Amortization Expense: অমূর্ত সম্পদের অবচয়।
- Provision / Non-cash Expenses: প্রভিশন এবং অন্যান্য নগদবিহীন ব্যয়।
- Impairment Losses: সম্পদের মূল্যহ্রাসজনিত লোকসান।
- Loss on Disposal of Fixed Assets: স্থায়ী সম্পদ বিক্রিতে লোকসান।
- Gain on Disposal of Fixed Assets: স্থায়ী সম্পদ বিক্রিতে লাভ।
- Interest Income: সুদ আয়।
- Dividend Income: লভ্যাংশ আয়।
এসব সমন্বয়ের পর Operating Profit Before Working Capital Changes নির্ণয় করা হয়।
Working Capital Changes
এখানে বছরের শুরু ও শেষের চলতি সম্পদ এবং দায়ের পরিবর্তনের তথ্য দিতে হবে।
- Increase / Decrease in Inventories: Raw Materials, WIP এবং Finished Goods-সহ মোট Inventory এর পরিবর্তন।
- Increase / Decrease in Trade Receivables: গ্রাহকদের কাছে পাওনার পরিবর্তন।
- Increase / Decrease in Trade Payables: সরবরাহকারীদের কাছে পাওনার পরিবর্তন।
- Increase / Decrease in Advance, Deposit & Prepayment: অগ্রিম, জামানত এবং আগাম পরিশোধিত অর্থের পরিবর্তন।
- Increase / Decrease in Provision for Tax: কর প্রভিশনের পরিবর্তন।
- Increase / Decrease in Other Operating Liabilities: অন্যান্য পরিচালন দায়ের পরিবর্তন।
Working Capital Changes-এর নিয়ম:
সাধারণ Indirect Method অনুযায়ী:
- Inventory বৃদ্ধি পেলে নগদ প্রবাহ থেকে বিয়োগ হয়।
- Inventory কমলে নগদ প্রবাহে যোগ হয়।
- Trade Receivables বৃদ্ধি পেলে নগদ প্রবাহ থেকে বিয়োগ হয়।
- Trade Receivables কমলে নগদ প্রবাহে যোগ হয়।
- Trade Payables বৃদ্ধি পেলে নগদ প্রবাহে যোগ হয়।
- Trade Payables কমলে নগদ প্রবাহ থেকে বিয়োগ হয়।
ফর্মের এই অংশে প্রতিটি Increase / Decrease ফিল্ডের পাশে ইনপুটের চিহ্ন সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। পেজে দেওয়া নির্দেশনা অনুসারে কোনো পরিমাণ কমে গেলে minus sign ব্যবহার করে লিখুন।
উদাহরণ: কোনো নির্দিষ্ট ফিল্ডের পরিমাণ 10,000 টাকা কমলে ফর্মের নির্দেশনা অনুযায়ী লিখুন -10000।
তবে আপনার দেওয়া তথ্যের সঙ্গে তৈরি হওয়া Cash Flow-এর ফলাফল মিলিয়ে নেওয়া জরুরি।
Cash Generated from Operation
Working Capital Changes সমন্বয়ের পর পরিচালন কার্যক্রম থেকে উৎপন্ন নগদ অর্থ।
Net Cash from Operating Activities
প্রযোজ্য কর ও সুদের নগদ পরিশোধসহ পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ।
Cash Flows from Investing Activities
দীর্ঘমেয়াদি সম্পদ ও বিনিয়োগ কেনা-বেচা থেকে তৈরি নগদ প্রবাহ এখানে দেখানো হয়।
Cash Inflows
- Proceeds from Sale of Property, Plant and Equipment (PPE): যন্ত্রপাতি, ভবন ও অন্যান্য স্থায়ী সম্পদ বিক্রি থেকে পাওয়া অর্থ।
- Proceeds from Sale of Intangible Assets: অমূর্ত সম্পদ বিক্রি থেকে পাওয়া অর্থ।
- Proceeds from Sale of Investments: বিনিয়োগ বিক্রি থেকে পাওয়া অর্থ।
- Interest Received, if classified as Investing: বিনিয়োগ কার্যক্রম হিসেবে শ্রেণিবদ্ধ সুদ আয়।
- Dividends Received, if classified as Investing: বিনিয়োগ কার্যক্রম হিসেবে শ্রেণিবদ্ধ লভ্যাংশ আয়।
- Other Investing Cash Receipts: অন্যান্য বিনিয়োগ থেকে পাওয়া অর্থ।
Cash Outflows
- Purchase of Property, Plant and Equipment: কারখানার জমি, ভবন, যন্ত্রপাতি ও অন্যান্য স্থায়ী সম্পদ ক্রয়ের অর্থ।
- Purchase of Intangible Assets: সফটওয়্যার ও অন্যান্য অমূর্ত সম্পদ ক্রয়ের অর্থ।
- Purchase of Investments: বিনিয়োগ কেনার অর্থ।
- Acquisition of Subsidiaries or Businesses: অন্য ব্যবসা বা প্রতিষ্ঠান অধিগ্রহণের অর্থ।
- Other Investing Cash Payments: অন্যান্য বিনিয়োগজনিত নগদ পরিশোধ।
সূত্র:
Net Cash from Investing Activities = Total Cash Inflows − Total Cash Outflows
Cash Flows from Financing Activities
মালিকের মূলধন, ব্যাংক ঋণ এবং অন্যান্য অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ এখানে দেখানো হয়।
Cash Inflows
- Proceeds from Issue of Shares: শেয়ার ইস্যু করে পাওয়া অর্থ।
- Capital Contributions by Owners: মালিকের অতিরিক্ত মূলধন।
- Proceeds from Bank Loans and Other Borrowings: ব্যাংক ও অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণ।
- Proceeds from Bonds and Debentures Issued: বন্ড ও ডিবেঞ্চার ইস্যু থেকে পাওয়া অর্থ।
- Other Financing Cash Receipts: অন্যান্য অর্থায়ন থেকে পাওয়া নগদ অর্থ।
Cash Outflows
- Repayment of Bank Loans and Other Borrowings: ব্যাংক ও অন্যান্য ঋণ পরিশোধ।
- Repayment of Bonds and Debentures: বন্ড ও ডিবেঞ্চার পরিশোধ।
- Dividends Paid: মালিক বা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান।
- Repurchase of Own Shares: নিজস্ব শেয়ার পুনঃক্রয়।
- Lease Liability Principal Payments: লিজ দায়ের মূলধন অংশ পরিশোধ।
- Other Financing Cash Payments: অন্যান্য অর্থায়নজনিত নগদ পরিশোধ।
সূত্র:
Net Cash from Financing Activities = Total Cash Inflows − Total Cash Outflows
Cash and Cash Equivalents
শেষ অংশে নিচের তথ্য দিতে হবে:
- Net Increase / Decrease in Cash and Cash Equivalents: হিসাব বছরে নগদ অর্থের মোট বৃদ্ধি বা হ্রাস।
- Cash and Cash Equivalents at Beginning of Period: বছরের শুরুতে নগদ অর্থ ও ব্যাংক ব্যালেন্স।
- Cash and Cash Equivalents at Closing: বছরের শেষে নগদ অর্থ ও ব্যাংক ব্যালেন্স।
সূত্র:
Closing Cash = Opening Cash + Net Increase / Decrease in Cash
Closing Cash-এর পরিমাণ Statement of Financial Position-এর Cash in Hand & Bank Balances-এর সঙ্গে মিলতে হবে।
Statement of Owner’s Equity
এই অংশে মালিকের মূলধনের পরিবর্তনের তথ্য দিতে হবে।
সাধারণত নিচের তথ্য প্রয়োজন হয়:
- Opening Owner’s Capital: বছরের শুরুতে মালিকের মূলধন।
- Additional Capital: বছরে মালিকের অতিরিক্ত বিনিয়োগ।
- Owner’s Drawings: ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন।
Net Profit বা Net Loss আগের ধাপের Statement of Profit or Loss থেকে নেওয়া হবে।
সূত্র:
Closing Owner’s Equity = Opening Capital + Additional Capital + Net Profit − Drawings
লোকসান হলে Net Loss বিয়োগ করতে হবে।
এই হিসাবের Closing Owner’s Equity যেন Statement of Financial Position-এর Owner’s Capital at Year End-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
Email, File Upload এবং Submit
সব আর্থিক তথ্য পূরণ করার পর ফর্মের শেষ অংশে প্রয়োজনীয় তথ্য দিন।
আপনার সঠিক ইমেইল ঠিকানা লিখুন। প্রয়োজনীয় রিপোর্ট বা যোগাযোগের জন্য এই ঠিকানাটি ব্যবহার করা হতে পারে।
File Upload
প্রয়োজনে supporting documents আপলোড করুন। যেমন আপনার সাইন যুক্ত করলে চাইলে সাইন আপলোড করুন।
Your Instruction (Optional)
আপনার কোনো বিশেষ নির্দেশনা বা হিসাব সংক্রান্ত ব্যাখ্যা থাকলে এখানে লিখুন।
উদাহরণ:
- উৎপাদন ব্যয়ের কোনো বিশেষ ব্যাখ্যা।
- Inventory valuation সংক্রান্ত তথ্য।
- নির্দিষ্ট কোনো হিসাব সমন্বয়ের বিবরণ।
- রিপোর্টে বিবেচনা করার মতো বিশেষ পরিস্থিতি।
Submit করার নিয়ম
১. তিনটি ধাপের সব তথ্য পূরণ করুন।
২. Statement of Financial Position, Profit or Loss এবং Cash Flow-এর তথ্য যাচাই করুন।
৩. প্রয়োজনীয় supporting documents আপলোড করুন।
৪. ইমেইল ঠিকানা লিখুন।
৫. Submit বাটনে ক্লিক করুন।
৬. ফর্ম জমা হওয়ার পর প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করুন।
গুরুত্বপূর্ণ সতর্কতা
- সব তথ্য একই হিসাব বছরের হতে হবে।
- Raw Materials, WIP এবং Finished Goods-এর হিসাব আলাদা করে সংরক্ষণ করুন।
- উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের মূল্য এবং অবিক্রীত কাঁচামালের মূল্য গুলিয়ে ফেলবেন না।
- Direct Production Costs এবং Factory Overhead সঠিকভাবে শ্রেণিবিন্যাস করুন।
- Selling & Distribution Expenses এবং Administrative Expenses আলাদা রাখুন।
- উৎপাদন যন্ত্রপাতির ক্রয়মূল্য সাধারণ পরিচালন ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করবেন না।
- ঋণের মূলধন পরিশোধ এবং ঋণের সুদ ব্যয় আলাদা করে হিসাব করুন।
- একই আয় বা ব্যয় একাধিক জায়গায় অন্তর্ভুক্ত করবেন না।
- Inventory valuation-এর ক্ষেত্রে প্রতিষ্ঠানের অনুসৃত হিসাব পদ্ধতি বজায় রাখুন।
- Cash Flow-এর তথ্য ব্যাংক স্টেটমেন্ট এবং Cash Book-এর সঙ্গে মিলিয়ে নিন।
- কোনো তথ্য প্রযোজ্য না হলে অপ্রাসঙ্গিক অঙ্ক লিখবেন না।
- প্রয়োজনে একজন যোগ্য হিসাববিদের সহায়তা নিন।
Disclaimer (দায়মুক্তি বিজ্ঞপ্তি)
Khan Guidance এর Manufacturing Business Financial Statement Generator একটি সহায়ক হিসাব ও আর্থিক বিবরণী তৈরির টুল। এটি ব্যবহারকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে Statement of Financial Position, Statement of Profit or Loss এবং Statement of Cash Flows প্রস্তুত করতে সাহায্য করে।
এই টুলের মাধ্যমে তৈরি আর্থিক বিবরণীর নির্ভুলতা ব্যবহারকারীর দেওয়া তথ্য, Inventory Valuation, উৎপাদন ব্যয়ের সঠিক হিসাব এবং অন্যান্য হিসাবের শ্রেণিবিন্যাসের ওপর নির্ভরশীল। Khan Guidance তথ্যের নির্ভুলতা, সম্পূর্ণতা বা নির্দিষ্ট উদ্দেশ্যে এর উপযোগিতার নিশ্চয়তা প্রদান করে না।
এই টুলের আউটপুটকে আনুষ্ঠানিক অডিট, পেশাদার হিসাব পরামর্শ, কর নির্ধারণ বা আইনগতভাবে বাধ্যতামূলক আর্থিক বিবরণীর বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়। ব্যাংক ঋণ, বিনিয়োগ, কর দাখিল বা অন্য কোনো আনুষ্ঠানিক কাজে ব্যবহারের আগে একজন যোগ্য হিসাববিদ বা সংশ্লিষ্ট পেশাদারের মাধ্যমে তথ্য ও হিসাব যাচাই করে নেওয়া উচিত।
এই টুল ব্যবহার বা এর তৈরি ফলাফলের ওপর নির্ভর করার কারণে সৃষ্ট কোনো ভুল, আর্থিক ক্ষতি বা সিদ্ধান্তের জন্য প্রযোজ্য আইন অনুযায়ী অনুমোদিত সীমার মধ্যে Khan Guidance দায়ী থাকবে না।
আপনার উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সহজ করুন
Khan Guidance এর Manufacturing Business Financial Statement Generator ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়, বিক্রয়, লাভ-লোকসান, সম্পদ, দায় এবং নগদ প্রবাহের একটি সুসংগঠিত আর্থিক বিবরণী তৈরি করুন।
Manufacturing Business Financial Statement Generator ব্যবহার করুন