Khan Guidance এর Service Business Financial Statement Generator ব্যবহার করে আপনার সেবা প্রদানকারী ব্যবসার আর্থিক বিবরণী তৈরি করুন। এই টুলের মাধ্যমে ব্যবসার সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, লাভ-লোকসান এবং নগদ অর্থের প্রবাহ হিসাব করা যায়।
এই টুলটি কনসালটেন্সি ফার্ম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আইটি ও সফটওয়্যার প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার, ফ্রিল্যান্সিং এজেন্সি, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য সেবাভিত্তিক ব্যবসার জন্য উপযোগী।
ব্যবহারের আগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন
ফর্ম পূরণ করার আগে নিচের তথ্যগুলো প্রস্তুত রাখুন:
- ব্যবসার নাম এবং হিসাব বছরের শেষ তারিখ
- স্থায়ী ও চলতি সম্পদের তথ্য
- ব্যবসার ঋণ, দায় এবং মালিকের মূলধন
- হিসাব বছরের মোট সার্ভিস রেভিনিউ
- সেবা প্রদানের সঙ্গে সরাসরি সম্পর্কিত ব্যয়
- পরিচালন ব্যয় এবং অন্যান্য আয়-ব্যয়
- বছরের Net Profit বা Net Loss
- বছরের শুরু ও শেষের নগদ অর্থ এবং ব্যাংক ব্যালেন্স
- আগের বছরের আর্থিক বিবরণী
- প্রয়োজনীয় সহায়ক ডকুমেন্টস
সব তথ্য একই হিসাব বছরের হতে হবে। সম্ভব হলে Trial Balance, Ledger, Bank Statement, Cash Book এবং অন্যান্য হিসাবের রেকর্ডের সঙ্গে তথ্য মিলিয়ে নিন।
Step 1: Statement of Financial Position
প্রথম ধাপে ব্যবসার সম্পদ, দায় এবং মালিকের মূলধনের তথ্য দিতে হবে। এই বিবরণী নির্দিষ্ট একটি তারিখে ব্যবসার আর্থিক অবস্থান দেখায়।
Business Name
আপনার ব্যবসার নাম লিখুন।
Financial Year End
যে তারিখে হিসাব বছর শেষ হয়েছে, সেটি লিখুন।
উদাহরণ: 31 December 2025
Assets — সম্পদ
Non-Current Assets
দীর্ঘমেয়াদি সম্পদের তথ্য দিন।
- Property, Plant & Equipment: জমি, ভবন, আসবাবপত্র, কম্পিউটার, অফিস সরঞ্জাম এবং অন্যান্য স্থায়ী সম্পদের নিট মূল্য।
- Long-term Investments & Intangible Assets: দীর্ঘমেয়াদি বিনিয়োগ, সফটওয়্যার, ট্রেডমার্ক এবং অন্যান্য অমূর্ত সম্পদের মূল্য।
- Other Non-current Assets: অন্যান্য দীর্ঘমেয়াদি সম্পদ।
Current Assets
যেসব সম্পদ সাধারণত এক বছরের মধ্যে নগদে রূপান্তরিত হবে বা ব্যবহৃত হবে।
- Closing Inventory: ব্যবসার কাছে থাকা অবিক্রীত পণ্য বা ব্যবহারযোগ্য সামগ্রীর মূল্য। সাধারণ Service Business এর ক্ষেত্রে পণ্য মজুত না থাকলে 0 দিন।
- Trade Receivables (Debtors): গ্রাহকদের কাছ থেকে পাওনা সেবা ফি।
- Advances, Deposits & Prepayments: অগ্রিম প্রদান, জামানত এবং আগাম পরিশোধিত ব্যয়।
- Cash in Hand & Bank Balances: হাতে থাকা নগদ অর্থ এবং ব্যাংক ব্যালেন্স।
- Other Current Assets: অন্যান্য স্বল্পমেয়াদি সম্পদ।
Liabilities — দায়
Current Liabilities
এক বছরের মধ্যে পরিশোধযোগ্য দায়।
- Trade Payables: সরবরাহকারী বা সেবা প্রদানকারীদের কাছে পাওনা।
- Short-term Bank Borrowings: স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ।
- Other Short-term Loans: অন্যান্য স্বল্পমেয়াদি ঋণ।
- Advances Received from Customers: গ্রাহকদের কাছ থেকে পাওয়া অগ্রিম সেবা ফি।
- Tax Payable: পরিশোধযোগ্য কর।
- Accrued Expenses & Other Provisions: বকেয়া ব্যয় এবং প্রয়োজনীয় প্রভিশন।
Non-Current Liabilities
এক বছরের বেশি সময় পরে পরিশোধযোগ্য দায়।
- Long-term Loans: দীর্ঘমেয়াদি ঋণ।
- Other Non-current Liabilities: অন্যান্য দীর্ঘমেয়াদি দায়, যেমন Lease Liability বা Deferred Tax।
Capital & Reserves — মূলধন ও সংরক্ষিত আয়
- Owner’s Capital at Year End: বছরের শেষে মালিকের মূলধন।
- Retained Earnings / Reserves: আগের বছরের জমাকৃত লাভ বা সংরক্ষিত আয়, বর্তমান বছরের লাভ বাদে।
- Revaluation Reserve: সম্পদের পুনর্মূল্যায়নজনিত সংরক্ষিত অর্থ।
Owner’s Capital হিসাবের সূত্র:
Closing Capital = Opening Capital + Additional Capital + Net Profit − Drawings
লোকসান হলে Net Profit-এর পরিবর্তে Net Loss বিয়োগ করতে হবে।
আর্থিক অবস্থার যাচাই
Total Assets = Total Liabilities + Total Equity
দুই পাশের পরিমাণ সমান হতে হবে। সমান না হলে সম্পদ, দায় বা মূলধনের তথ্য পুনরায় যাচাই করুন।
সব তথ্য পূরণ করার পর Next বাটনে ক্লিক করুন।
Step 2: Statement of Profit or Loss
এই ধাপে হিসাব বছরের সেবা থেকে আয়, সেবা প্রদানের ব্যয়, পরিচালন ব্যয় এবং লাভ-লোকসানের তথ্য দিতে হবে।
Service Revenue — সেবা থেকে আয়
- Gross Revenue: হিসাব বছরের মোট সেবা আয়।
- Service Return: ফেরত দেওয়া বা বাতিল করা সেবার বিপরীতে সমন্বয় করা আয়।
- Service Discount & Allowances: গ্রাহকদের দেওয়া ছাড় বা অন্যান্য revenue adjustment।
Net Revenue = Gross Revenue − Service Return − Service Discount & Allowances
উদাহরণ:
Gross Revenue = ৳10,00,000
Service Return = ৳20,000
Service Discount = ৳30,000
Net Revenue = ৳9,50,000
Direct Cost of Service — সেবা প্রদানের সরাসরি ব্যয়
যেসব ব্যয় সরাসরি গ্রাহককে সেবা প্রদান বা নির্দিষ্ট প্রকল্প সম্পন্ন করার সঙ্গে সম্পর্কিত, সেগুলো এখানে লিখুন।
- Salaries of Service Delivery Staff: সরাসরি সেবা প্রদানকারী কর্মীদের বেতন।
- Freelancers & Subcontractors: প্রকল্পের জন্য নিয়োগ করা ফ্রিল্যান্সার বা সাব-কন্ট্রাক্টরের ফি।
- Project-specific Software & Cloud Costs: নির্দিষ্ট প্রকল্পের জন্য ব্যবহৃত সফটওয়্যার, ক্লাউড বা টেকনিক্যাল সার্ভিসের ব্যয়।
- Client Project Travel & Other Direct Costs: গ্রাহকের প্রকল্পের জন্য যাতায়াত এবং অন্যান্য সরাসরি ব্যয়।
- Other Direct Cost of Service: সেবা প্রদানের সঙ্গে সম্পর্কিত অন্যান্য সরাসরি ব্যয়।
Total Direct Service Costs = সব Direct Cost-এর যোগফল
Gross Profit = Net Revenue − Total Direct Service Costs
উদাহরণ:
Net Revenue = ৯,৫০,০০০
Direct Service Costs = ৩,০০,০০০
Gross Profit = ৬,৫০,০০০
Operating Expenses — পরিচালন ব্যয়
ব্যবসা পরিচালনার জন্য হওয়া সাধারণ ব্যয়গুলো এখানে লিখুন।
- Salaries & Wages: প্রশাসনিক ও অন্যান্য কর্মীদের বেতন।
- Office / Shop Rent: অফিস বা ব্যবসার জায়গার ভাড়া।
- Electricity: বিদ্যুৎ বিল।
- Gas & Water: গ্যাস ও পানির বিল।
- Selling & Marketing Expenses: বিজ্ঞাপন ও বিপণন ব্যয়।
- Delivery & Carriage Outward: প্রযোজ্য ডেলিভারি বা পরিবহন ব্যয়।
- Office Supplies & Stationery: অফিস সামগ্রী ও স্টেশনারি।
- Telephone & Internet: ফোন ও ইন্টারনেট বিল।
- Repairs & Maintenance: মেরামত ও রক্ষণাবেক্ষণ।
- Depreciation: স্থায়ী সম্পদের অবচয়।
- Insurance Expense: বিমা ব্যয়।
- Bad Debt Expense: অনাদায়ী পাওনার ব্যয়।
- Bank Charges & Payment Fees: ব্যাংক চার্জ ও পেমেন্ট ফি।
- Legal, Audit & Professional Fees: আইনগত, অডিট ও পেশাগত ফি।
- Travel & Conveyance: সাধারণ যাতায়াত ব্যয়।
- Licences, Registration & Renewals: লাইসেন্স ও নবায়ন ব্যয়।
- Miscellaneous Operating Expenses: অন্যান্য পরিচালন ব্যয়।
Total Operating Expenses = সব পরিচালন ব্যয়ের যোগফল
Operating Profit = Gross Profit − Total Operating Expenses
Direct Cost of Service এবং Operating Expenses-এর মধ্যে একই ব্যয় যেন দুইবার অন্তর্ভুক্ত না হয়, তা নিশ্চিত করুন।
Non-operating Income & Expenses
- Interest Income: ব্যাংক বা বিনিয়োগ থেকে পাওয়া সুদ।
- Rental / Commission / Other Income: ভাড়া, কমিশন এবং অন্যান্য আয়।
- Gain on Sale of Fixed Assets: স্থায়ী সম্পদ বিক্রিতে লাভ।
- Loan Interest Expense: ঋণের সুদ ব্যয়।
- Loss on Sale of Fixed Assets: স্থায়ী সম্পদ বিক্রিতে লোকসান।
Profit Before Tax (PBT) = Operating Profit + Non-operating Income − Non-operating Expenses
Net Profit After Tax = Profit Before Tax − Income Tax Expense
সব তথ্য পূরণ করার পর Next বাটনে ক্লিক করুন।
Step 3: Statement of Cash Flows
এই ধাপে ব্যবসার নগদ অর্থের আগমন ও বহির্গমন দেখানো হয়। এটি ব্যবসার নগদ অর্থ ব্যবস্থাপনা এবং ঋণ পরিশোধের সক্ষমতা বুঝতে সাহায্য করে।
Cash Flow from Operating Activities
প্রথমে Net Profit লিখুন। এরপর নগদ অর্থের চলাচল হয়নি এমন আয়-ব্যয় সমন্বয় করুন।
- Depreciation Expense: অবচয় ব্যয়।
- Amortization Expense: অমূর্ত সম্পদের অবচয়।
- Provision / Non-cash Expenses: নগদবিহীন ব্যয় বা প্রভিশন।
- Impairment Losses: সম্পদের মূল্যহ্রাসজনিত লোকসান।
- Loss on Disposal of Fixed Assets: স্থায়ী সম্পদ বিক্রিতে লোকসান।
- Gain on Disposal of Fixed Assets: স্থায়ী সম্পদ বিক্রিতে লাভ।
- Interest Income: সুদ আয়।
- Dividend Income: লভ্যাংশ আয়।
এরপর Working Capital Changes-এর তথ্য দিন:
- Increase / Decrease in Inventories
- Increase / Decrease in Trade Receivables
- Increase / Decrease in Trade Payables
- Increase / Decrease in Advance, Deposit & Prepayment
- Increase / Decrease in Provision for Tax
- Increase / Decrease in Other Operating Liabilities
Working Capital Changes-এর নিয়ম:
- Operating Asset বৃদ্ধি পেলে সাধারণত নগদ প্রবাহ থেকে বিয়োগ হবে।
- Operating Asset কমলে সাধারণত নগদ প্রবাহে যোগ হবে।
- Operating Liability বৃদ্ধি পেলে সাধারণত নগদ প্রবাহে যোগ হবে।
- Operating Liability কমলে সাধারণত নগদ প্রবাহ থেকে বিয়োগ হবে।
ফর্মের নির্দেশনা অনুযায়ী পরিবর্তনের পরিমাণ লিখুন। কোনো পরিমাণ কমে গেলে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করুন।
উদাহরণ: Trade Receivables 10,000 কমলে লিখুন -10000।
Cash Generated from Operation এবং Net Cash from Operating Activities হিসাব করার সময় কর ও সুদের নগদ পরিশোধের শ্রেণিবিন্যাসও সঠিকভাবে অনুসরণ করুন।
Cash Flows from Investing Activities
দীর্ঘমেয়াদি সম্পদ ও বিনিয়োগ কেনা-বেচার নগদ প্রবাহ এখানে দেখানো হয়।
Cash Inflows:
- স্থায়ী সম্পদ বিক্রির অর্থ
- অমূর্ত সম্পদ বিক্রির অর্থ
- বিনিয়োগ বিক্রির অর্থ
- বিনিয়োগ হিসেবে শ্রেণিবদ্ধ সুদ ও লভ্যাংশ
- অন্যান্য বিনিয়োগ থেকে পাওয়া নগদ অর্থ
Cash Outflows:
- Property, Plant & Equipment কেনার অর্থ
- Intangible Assets কেনার অর্থ
- Investments কেনার অর্থ
- Subsidiaries বা অন্যান্য ব্যবসা অধিগ্রহণের অর্থ
- অন্যান্য বিনিয়োগজনিত নগদ পরিশোধ
Net Cash from Investing Activities = Total Cash Inflows − Total Cash Outflows
Cash Flows from Financing Activities
মালিকের মূলধন, ঋণ এবং অন্যান্য অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ এখানে দেখানো হয়।
Cash Inflows:
- মালিকের অতিরিক্ত মূলধন
- শেয়ার ইস্যু থেকে পাওয়া অর্থ
- ব্যাংক ঋণ ও অন্যান্য ঋণ গ্রহণ
- বন্ড ও ডিবেঞ্চার ইস্যু থেকে পাওয়া অর্থ
- অন্যান্য অর্থায়ন থেকে পাওয়া নগদ অর্থ
Cash Outflows:
- ব্যাংক ঋণ ও অন্যান্য ঋণ পরিশোধ
- বন্ড ও ডিবেঞ্চার পরিশোধ
- মালিক বা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান
- নিজস্ব শেয়ার পুনঃক্রয়
- Lease Liability-এর মূলধন অংশ পরিশোধ
- অন্যান্য অর্থায়নজনিত নগদ পরিশোধ
Net Cash from Financing Activities = Total Cash Inflows − Total Cash Outflows
Cash and Cash Equivalents
শেষ অংশে নিচের তথ্য দিন:
- Net Increase / Decrease in Cash and Cash Equivalents
- Cash and Cash Equivalents at Beginning of Period
- Cash and Cash Equivalents at Closing
সূত্র:
Closing Cash = Opening Cash + Net Increase / Decrease in Cash
Closing Cash-এর পরিমাণ Statement of Financial Position-এর Cash in Hand & Bank Balances-এর সঙ্গে মিলতে হবে।
Statement of Owner’s Equity
ফর্মের শেষ অংশে মালিকের মূলধনের পরিবর্তনের তথ্য দিতে হবে।
এখানে সাধারণত নিচের তথ্য প্রয়োজন হয়:
- Opening Owner’s Capital: বছরের শুরুতে মালিকের মূলধন।
- Additional Capital: বছরে মালিকের অতিরিক্ত বিনিয়োগ।
- Owner’s Drawings: ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন।
- Net Profit / Net Loss: হিসাব বছরের লাভ বা লোকসান।
সূত্র:
Closing Owner’s Equity = Opening Capital + Additional Capital + Net Profit − Drawings
লোকসান হলে Net Loss বিয়োগ করতে হবে।
এই হিসাবের Closing Owner’s Equity যেন Statement of Financial Position এর মালিকের মূলধনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
Supporting Documents এবং Submit
ফর্মের শেষ অংশে আপনার নাম, ইমেইল ঠিকানা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য পূরণ করুন।
File Upload
প্রয়োজন হলে supporting documents আপলোড করুন। যেমন আর্থিক বিবরণীতে সাইন যুক্ত করতে চাইলে সাইন আপলোড করুন।
Your Instruction (Optional)
আপনার কোনো বিশেষ নির্দেশনা বা হিসাব সংক্রান্ত ব্যাখ্যা থাকলে এখানে লিখুন।
উদাহরণ:
- কোনো নির্দিষ্ট ব্যয়ের ব্যাখ্যা
- বিশেষ হিসাব সমন্বয়
- রিপোর্টে প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য
- কোনো ফিল্ডের বিষয়ে ব্যাখ্যা
Submit করার নিয়ম
১. সব ধাপের তথ্য পূরণ করুন।
২. আর্থিক তথ্য এবং হিসাবের যোগফল যাচাই করুন।
৩. প্রয়োজনীয় supporting documents আপলোড করুন।
৪. ইমেইল ঠিকানা লিখুন।
৫. Submit বাটনে ক্লিক করুন।
৬. ফর্ম জমা হওয়ার পর প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করুন।
৭. গুরুত্বপূর্ণ সতর্কতা
- সব তথ্য সঠিক এবং একই হিসাব বছরের হতে হবে।
- সেবা থেকে আয় এবং সরাসরি সেবা ব্যয় সঠিকভাবে শ্রেণিবিন্যাস করুন।
- Direct Cost এবং Operating Expense একই সঙ্গে দুই জায়গায় অন্তর্ভুক্ত করবেন না।
- স্থায়ী সম্পদ কেনার মূল্য সাধারণ পরিচালন ব্যয় হিসেবে দেখাবেন না।
- ঋণের মূলধন পরিশোধ এবং ঋণের সুদ ব্যয় আলাদা করে দেখান।
- ব্যক্তিগত খরচ এবং ব্যবসার খরচ আলাদা রাখুন।
- নগদ প্রবাহের তথ্য ব্যাংক স্টেটমেন্ট ও ক্যাশ বুকের সঙ্গে মিলিয়ে নিন।
- কোনো প্রযোজ্য ফিল্ড না থাকলে অপ্রাসঙ্গিক তথ্য বসাবেন না।
- প্রয়োজন হলে একজন যোগ্য হিসাববিদের সাহায্য নিন।
Disclaimer (দায়মুক্তি বিজ্ঞপ্তি)
Khan Guidance-এর Service Business Financial Statement Generator একটি সহায়ক হিসাব ও আর্থিক বিবরণী তৈরির টুল। এটি ব্যবহারকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে আর্থিক বিবরণী প্রস্তুত করতে সাহায্য করে।
এই টুলের মাধ্যমে তৈরি আর্থিক বিবরণীর নির্ভুলতা ব্যবহারকারীর দেওয়া তথ্য, হিসাবের সঠিকতা এবং উপযুক্ত শ্রেণিবিন্যাসের ওপর নির্ভরশীল। Khan Guidance তথ্যের নির্ভুলতা, সম্পূর্ণতা বা নির্দিষ্ট উদ্দেশ্যে এর উপযোগিতার নিশ্চয়তা প্রদান করে না।
এই টুলের আউটপুটকে আনুষ্ঠানিক অডিট, পেশাদার হিসাব পরামর্শ, কর নির্ধারণ বা আইনগতভাবে বাধ্যতামূলক আর্থিক বিবরণীর বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়। ব্যাংক ঋণ, বিনিয়োগ, কর দাখিল বা অন্য কোনো আনুষ্ঠানিক কাজে ব্যবহারের আগে একজন যোগ্য হিসাববিদ বা সংশ্লিষ্ট পেশাদারের মাধ্যমে তথ্য ও হিসাব যাচাই করে নেওয়া উচিত।
এই টুল ব্যবহার বা এর তৈরি ফলাফলের ওপর নির্ভর করার কারণে সৃষ্ট কোনো ভুল, আর্থিক ক্ষতি বা সিদ্ধান্তের জন্য প্রযোজ্য আইন অনুযায়ী অনুমোদিত সীমার মধ্যে Khan Guidance দায়ী থাকবে না।
আপনার ব্যবসার আর্থিক হিসাব সহজ করুন
Khan Guidance-এর Service Business Financial Statement Generator ব্যবহার করে আপনার ব্যবসার আর্থিক অবস্থা, লাভ-লোকসান এবং নগদ প্রবাহ সম্পর্কে একটি সুসংগঠিত ধারণা তৈরি করুন।