Home Business Guidelines একটি ছোট ব্যবসার পূর্ণাঙ্গ Financial Statements কীভাবে তৈরি করবেন?

একটি ছোট ব্যবসার পূর্ণাঙ্গ Financial Statements কীভাবে তৈরি করবেন?

একজন ব্যবসায়ী প্রতিদিন বিক্রয় করেন, পণ্য কেনেন, কর্মচারীদের বেতন দেন, দোকান ভাড়া পরিশোধ করেন এবং ক্রেতার কাছ থেকে টাকা আদায় করেন। কিন্তু মাস শেষে বা বছর শেষে তাঁর ব্যবসা আসলে কতটা লাভ করেছে, কত সম্পদ রয়েছে, কত টাকা দেনা আছে এবং হাতে কত নগদ অর্থ আছে—এসব প্রশ্নের উত্তর কি তিনি নির্ভুলভাবে দিতে পারেন?

অনেক ছোট ব্যবসায়ীর কাছে বিক্রয় ও খরচের হিসাব থাকলেও পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী থাকে না। ফলে ব্যবসা লাভজনক কি না, ঋণ নেওয়া উচিত কি না, নতুন শাখা খোলা সম্ভব কি না কিংবা ব্যবসার আর্থিক অবস্থা কতটা ভালো—এসব সিদ্ধান্ত নিতে অনুমানের ওপর নির্ভর করতে হয়।

Financial Statements বা আর্থিক বিবরণী ব্যবসার এসব প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে। এটি ব্যবসার আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকের মূলধন এবং নগদ প্রবাহের একটি সুশৃঙ্খল চিত্র তুলে ধরে।

এই আর্টিকেলে আমরা বাংলাদেশের একটি ছোট ট্রেডিং ব্যবসার উদাহরণ ব্যবহার করে দেখব, কীভাবে ধাপে ধাপে একটি পূর্ণাঙ্গ Financial Statements তৈরি করা যায়।

Financial Statements বা আর্থিক বিবরণী কী?

Financial Statements হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসার আর্থিক কার্যক্রম এবং নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার লিখিত বিবরণ।

একটি পূর্ণাঙ্গ Financial Statements সাধারণত চারটি প্রধান বিবরণী এবং সংশ্লিষ্ট Notes নিয়ে গঠিত হয়।

আর্থিক বিবরণী কী তথ্য পাওয়া যায়
Income Statement নির্দিষ্ট সময়ে ব্যবসার লাভ বা লোকসান
Statement of Financial Position নির্দিষ্ট তারিখে সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব
Cash Flow Statement নগদ অর্থ কোথা থেকে এসেছে এবং কোথায় ব্যয় হয়েছে
Statement of Changes in Equity মালিকের মূলধন ও জমাকৃত লাভের পরিবর্তন
Notes to Financial Statements হিসাবের নীতি ও গুরুত্বপূর্ণ অতিরিক্ত তথ্য

অনেক ছোট ব্যবসায়ী প্রথমে Income Statement এবং Balance Sheet তৈরি করেন। তবে ব্যবসার নগদ প্রবাহ ও মালিকের মূলধনের পরিবর্তন বোঝার জন্য বাকি বিবরণীগুলোও গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন: Income Statement একটি সময়কালকে নির্দেশ করে, যেমন ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর। অন্যদিকে Statement of Financial Position একটি নির্দিষ্ট তারিখে ব্যবসার আর্থিক অবস্থান দেখায়, যেমন ৩১ ডিসেম্বর।

Financial Statements তৈরির আগে কি কি তথ্য সংগ্রহ করতে হবে?

আর্থিক বিবরণী তৈরির জন্য প্রথমে ব্যবসার হিসাবের তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ করতে হবে।

একটি ছোট ট্রেডিং ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো হলো:

  • দৈনিক বিক্রয়ের হিসাব
  • Sales Return ও Sales Discount
  • পণ্য ক্রয়ের হিসাব
  • Purchase Return ও Freight Inward
  • Opening ও Closing Inventory
  • কর্মচারীদের বেতন, ভাড়া, বিদ্যুৎ ও অন্যান্য খরচ
  • ক্রেতার কাছ থেকে পাওনা টাকা
  • সরবরাহকারীর কাছে দেনা টাকা
  • নগদ অর্থ ও ব্যাংক ব্যালেন্স
  • স্থায়ী সম্পদ ও অবচয়
  • ব্যাংক ঋণ ও অন্যান্য দায়
  • মালিকের মূলধন ও ব্যক্তিগত উত্তোলন
  • পূর্ববর্তী বছরের আর্থিক তথ্য

এই তথ্যগুলো ক্যাশ বই, বিক্রয় রেজিস্ট্রার, ক্রয় রেজিস্ট্রার, ব্যাংক স্ট্যাটমেন্ট, ইনভেন্টরি রেজিস্ট্রার, ইনভয়েজ এবং অন্যান্য হিসাবের নথি থেকে সংগ্রহ করা যায়।

আরও পড়ুন: ব্যবসার Working Capital Requirement কীভাবে হিসাব করবেন?

একটি ছোট ব্যবসার উদাহরণ

ধরা যাক, ঢাকার একটি পাইকারি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যবসা পরিচালনা করেছে।

ব্যবসাটির নাম ABC Trading। নিচের সব তথ্য উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে।

প্রতিষ্ঠানটি পণ্য কিনে পাইকারি বিক্রি করে। বছরের শেষে মালিক জানতে চান:

  • ব্যবসাটি কত লাভ করেছে?
  • মোট সম্পদ ও দায় কত?
  • হাতে কত নগদ অর্থ আছে?
  • ব্যবসায় মালিকের মূলধন কত?
  • আগামী বছর ব্যবসা সম্প্রসারণের আর্থিক সক্ষমতা কেমন?

এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমরা ধাপে ধাপে Financial Statements তৈরি করব।

প্রথম ধাপ: Statement of Financial Position তৈরি করা

Statement of Financial Position, যা Balance Sheet নামেও পরিচিত, নির্দিষ্ট তারিখে ব্যবসার সম্পদ, দায় এবং মালিকের মূলধন দেখায়।

এর মূল হিসাবের সমীকরণ:

Assets = Liabilities + Owner’s Equity

অর্থাৎ, ব্যবসার মোট সম্পদ এসেছে মালিকের বিনিয়োগ এবং বিভিন্ন দায়ের মাধ্যমে।

ABC Trading এর Statement of Financial Position

ABC Trading

Statement of Financial Position

As at 31 December 2025

বিবরণ টাকা (৳)
Assets
Current Assets
Cash in Hand 800,000
Cash at Bank 1,200,000
Accounts Receivable 1,500,000
Inventory 1,800,000
Prepaid Expenses 100,000
Total Current Assets 5,400,000
Non-Current Assets
Property, Plant & Equipment (Cost) 2,000,000
Less: Accumulated Depreciation (500,000)
Net Fixed Assets 1,500,000
Total Assets 6,900,000
Liabilities
Current Liabilities
Accounts Payable 1,400,000
Accrued Expenses 200,000
Total Current Liabilities 1,600,000
Non-Current Liabilities
Bank Loan 1,000,000
Total Liabilities 2,600,000
Owner’s Equity
Owner’s Capital 3,000,000
Retained Earnings 1,300,000
Total Owner’s Equity 4,300,000
Total Liabilities & Equity 6,900,000

এখানে:

Total Assets = ৬৯ লাখ টাকা

Total Liabilities = ২৬ লাখ টাকা

Total Owner’s Equity = ৪৩ লাখ টাকা

সুতরাং,

৬৯ লাখ = ২৬ লাখ + ৪৩ লাখ। এখানে Balance Sheet এর দুই পাশ সমান হয়েছে।

Balance Sheet এর প্রধান সূত্রসমূহ

Current Assets

= Cash + Accounts Receivable + Inventory + Prepaid Expenses + Other Current Assets

Net Fixed Assets

= Fixed Assets Cost − Accumulated Depreciation

Total Assets

= Current Assets + Non-Current Assets

Total Liabilities

= Current Liabilities + Non-Current Liabilities

Owner’s Equity

= Total Assets − Total Liabilities

Balance Sheet এর দুই পাশ সমান না হলে হিসাবের কোথাও ভুল থাকতে পারে। তবে শুধু দুই পাশ সমান হলেই সব হিসাব সঠিক হয়েছে—এমন নিশ্চয়তা নেই। প্রতিটি হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট নথি মিলিয়ে দেখা প্রয়োজন।

দ্বিতীয় ধাপ: Income Statement তৈরি করা

Income Statement বা Profit and Loss Statement  এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে ব্যবসার আয় থেকে পণ্য বিক্রির খরচ ও অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর কত লাভ বা লোকসান হয়েছে তা জানা যায়।

Income Statement-এর প্রধান অংশগুলো হচ্ছে:

১. Revenue/Sales
২. Cost of Goods Sold (COGS)
৩. Gross Profit
৪. Operating Expenses
৫. Operating Profit
৬. Finance Cost ও Tax
৭. Net Profit

ABC Trading এর Income Statement

ABC Trading

Income Statement

For the year ended 31 December 2025

বিবরণ টাকা (৳)
Gross Sales 12,000,000
Less: Sales Return (200,000)
Net Sales 11,800,000
Opening Inventory 1,500,000
Net Purchases 7,100,000
Freight Inward 200,000
Goods Available for Sale 8,800,000
Less: Closing Inventory (1,800,000)
Cost of Goods Sold 7,000,000
Gross Profit 4,800,000
Salaries and Wages 1,800,000
Rent Expense 600,000
Utilities Expense 240,000
Transportation Expense 300,000
Depreciation Expense 150,000
Administrative Expenses 210,000
Total Operating Expenses 3,300,000
Operating Profit 1,500,000
Finance Cost 200,000
Profit Before Tax 1,300,000
Income Tax Expense 300,000
Net Profit 1,000,000

Income Statement-এর গুরুত্বপূর্ণ সূত্রসমূহ:

Net Sales

= Gross Sales − Sales Return − Sales Discount

Net Purchases

= Purchases − Purchase Return − Purchase Discount

Cost of Goods Sold (COGS)

= Opening Inventory + Net Purchases + Freight Inward − Closing Inventory

Gross Profit

= Net Sales − COGS

Operating Profit

= Gross Profit − Operating Expenses

Net Profit

= Profit Before Tax − Income Tax Expense

এই উদাহরণে ABC Trading এর Net Profit হয়েছে ১০ লাখ টাকা।

Net Profit Margin: (Net Profit ÷ Net Sales) × 100 = (1,000,000 ÷ 11,800,000) × 100 = 8.47%

অর্থাৎ, প্রতি ১০০ টাকা নিট বিক্রয়ের বিপরীতে ব্যবসাটি প্রায় ৮.৪৭ টাকা নিট লাভ করেছে।

আরও পড়ুন: Cash Conversion Cycle কী? ব্যবসার টাকা কত দিনে ফিরে আসে?

তৃতীয় ধাপ: Statement of Changes in Equity তৈরি করা

Statement of Changes in Equity এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে মালিকের মূলধন কীভাবে পরিবর্তিত হয়েছে তা জানা যায়।

মালিক নতুন অর্থ বিনিয়োগ করলে মূলধন বাড়ে। ব্যবসায় লাভ হলে Retained Earnings বাড়ে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে টাকা উত্তোলন করলে Equity কমে যায়।

ABC Trading এর Statement of Changes in Equity

For the year ended 31 December 2025

বিবরণ টাকা (৳)
Opening Owner’s Equity 3,300,000
Add: Additional Capital 0
Add: Net Profit 1,000,000
Less: Owner’s Drawings 0
Closing Owner’s Equity 4,300,000

সূত্র:

Closing Equity = Opening Equity + Additional Capital + Net Profit − Drawings

এখানে Opening Equity ছিল ৩৩ লাখ টাকা। বছরের Net Profit ১০ লাখ টাকা হওয়ায় Closing Equity দাঁড়িয়েছে ৪৩ লাখ টাকা।

মনে রাখতে হবে, মালিকের ব্যক্তিগত উত্তোলন ব্যবসার Operating Expense নয়। এটি মালিকের Equity কমায়।

চতুর্থ ধাপ: Cash Flow Statement তৈরি করা

Income Statement এ লাভ দেখালেই বোঝা যায় না, ব্যবসার হাতে কত নগদ অর্থ আছে।

ধরা যাক, ব্যবসা ১০ লাখ টাকা লাভ করেছে। কিন্তু ক্রেতার কাছ থেকে ৮ লাখ টাকা এখনও পাওনা রয়েছে। তাহলে লাভের পুরো অর্থ নগদ হিসেবে হাতে আসেনি।

Cash Flow Statement এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে ব্যবসার নগদ অর্থ কোথা থেকে এসেছে এবং কোথায় ব্যয় হয়েছে তা জানা যায়।

এটি তিনটি ভাগে বিভক্ত:

  • Operating Activities
  • Investing Activities
  • Financing Activities

ABC Trading এর Cash Flow Statement

For the year ended 31 December 2025

বিবরণ টাকা (৳)
Cash Flow from Operating Activities
Net Profit 1,000,000
Add: Depreciation 150,000
Less: Increase in Operating Working Capital, Net (400,000)
Net Cash from Operating Activities 750,000
Cash Flow from Investing Activities
Purchase of Fixed Assets (500,000)
Net Cash Used in Investing Activities (500,000)
Cash Flow from Financing Activities
Net Financing Cash Flow 150,000
Net Cash from Financing Activities 150,000
Net Increase in Cash 400,000
Opening Cash & Bank Balance 1,600,000
Closing Cash & Bank Balance 2,000,000

এই উদাহরণে:

Operating Cash Flow = ৭.৫০ লাখ টাকা

Investing Cash Flow = ঋণাত্মক ৫ লাখ টাকা

Financing Cash Flow = ১.৫০ লাখ টাকা

Net Increase in Cash = ৪ লাখ টাকা

Opening Cash & Bank = ১৬ লাখ টাকা

Closing Cash & Bank = ২০ লাখ টাকা

এই Closing Cash & Bank Balance-ই Statement of Financial Position এ Cash in Hand এবং Cash at Bank-এর মোট ২০ লাখ টাকার সঙ্গে মিলবে।

গুরুত্বপূর্ণ: Cash Flow Statement এর Working Capital Adjustment হিসাব করার সময় Receivables, Inventory, Payables, Prepaid Expenses ও Accrued Expenses-এর Opening এবং Closing Balance ব্যবহার করতে হয়। উপরের Cash Flow Statement একটি সরলীকৃত উদাহরণ। বাস্তব বিবরণী তৈরির সময় প্রতিটি পরিবর্তন সংশ্লিষ্ট হিসাবের সঙ্গে মিলিয়ে নিতে হবে।

Financial Statements তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া

একটি ছোট ব্যবসার Financial Statements তৈরির কাজ সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করে করা হয়।

১. লেনদেন সংগ্রহ করুন

বিক্রয়, ক্রয়, খরচ, নগদ লেনদেন, ব্যাংক লেনদেন ও অন্যান্য আর্থিক তথ্য সংগ্রহ করুন।

২. লেনদেন হিসাবের খাতায় রেকর্ড করুন

প্রতিটি লেনদেন সঠিক Account Head-এ রেকর্ড করুন।

৩.Trial Balance তৈরি করুন

সব Ledger Account এর Debit ও Credit Balance নিয়ে Trial Balance তৈরি করুন।

৪. Year-end Adjustments করুন

Closing Inventory, Depreciation, Accrued Expenses, Prepaid Expenses, Bad Debts ও অন্যান্য প্রয়োজনীয় Adjustments হিসাব করুন।

৫. Income Statement তৈরি করুন

বিক্রয় থেকে COGS ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে Net Profit বা Loss হিসাব করুন।

৬. Statement of Financial Position তৈরি করুন

Assets, Liabilities এবং Equity হিসাব করে Balance Sheet প্রস্তুত করুন।

৭. Statement of Changes in Equity তৈরি করুন

Opening Capital, Additional Capital, Profit এবং Drawings এর ভিত্তিতে Closing Equity নির্ধারণ করুন।

৮. Cash Flow Statement তৈরি করুন

Operating, Investing ও Financing Activities এর নগদ প্রবাহ হিসাব করুন।

৯. সব বিবরণী মিলিয়ে দেখুন

Balance Sheet-এর দুই পাশ সমান কি না, Closing Cash Balance Cash Flow Statement-এর সঙ্গে মিলছে কি না এবং Net Profit Equity-তে সঠিকভাবে যুক্ত হয়েছে কি না যাচাই করুন।

ছোট ব্যবসার Financial Statements তৈরিতে সাধারণ কিছু ভুল

১. ব্যক্তিগত ও ব্যবসার টাকা একসঙ্গে রাখা

মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসার খরচ হিসেবে দেখালে নীট মুনাফা ভুল হবে।

২. সমাপনী মজুত সঠিকভাবে হিসাব না করা

সমাপনী মজুত ভুল হলে COGS, মোট মুনাফা এবং চলতি সম্পদ সবই ভুল হতে পারে।

৩. বাকিতে বিক্রয়কে নগদ বিক্রয় হিসেবে দেখানো

বাকিতে বিক্রয় থেকে টাকা আদায় না হওয়া পর্যন্ত তা Accounts Receivable হিসেবে দেখাতে হবে।

৪. Depreciation বা অবচয় হিসাব না করা

স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে যে অবচয় হয়, তা হিসাব না করলে মুনাফা ও সম্পদের মূল্য বেশি দেখাতে পারে।

৫. ঋণের মূল টাকা ও সুদ একসঙ্গে ব্যয় দেখানো

ঋণের মূল দায় পরিশোধ করলে দায় কমে। ঋণের সুদ  Income Statement এ ব্যয় হিসেবে দেখানো হয়। কিন্তু এগুলোকে একসাথে দেখালে ভুল হবে।

৬. মালিকের উত্তোলনকে ব্যয় হিসেবে দেখানো

মালিকের ব্যক্তিগত উত্তোলন ব্যবসার পরিচালন ব্যয় নয়। তাই এটাকে ব্যয় হিসেবে দেখানো ভুল।

৭. শুধু ক্যাশ বই দেখে লাভ নির্ধারণ করা

ক্যাশ বই এ সব আয়-ব্যয় নগদ ভিত্তিতে দেখা হয়। কিন্তু বাকিতে বিক্রয়, বাকিতে ক্রয়, Accrued Expenses ও Depreciation বিবেচনা না করলে প্রকৃত Profit নির্ধারণ করা যায় না।

Financial Statements দেখে ব্যবসার অবস্থা কীভাবে বুঝবেন?

Financial Statements তৈরি করার পর শুধু নীট মুনাফা দেখলেই হবে না। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করতে হবে। Ratio Analysis এর মাধ্যমে আপনি সহজেই ব্যবসার অবস্থা বুঝতে পারবেন। যেমন:

Profitability Ratio

  • Gross Profit Margin
  • Operating Profit Margin
  • Net Profit Margin

Liquidity Ratio

  • Current Ratio
  • Quick Ratio
  • Working Capital

Debt Management Ratio

  • Debt-to-Equity Ratio
  • Total Liabilities to Total Assets

Operating Efficiency Ratio

  • Inventory Turnover
  • Receivables Collection Period
  • Cash Conversion Cycle

এই Ratio গুলো ব্যবসার আর্থিক অবস্থা বুঝতে সাহায্য করে। তবে ব্যবসার ধরন, আকার এবং আগের বছরের ফলাফলের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করা উচিত।

সাধারণ প্রশ্নোত্তর

ছোট ব্যবসার Financial Statements বা আর্থিক বিবরণী কি নিজে তৈরি করা সম্ভব?

হ্যাঁ। নিয়মিত হিসাব রাখা হলে ছোট ব্যবসার মালিক এক্সেল বা একাউন্টটিং সফটওয়্যার ব্যবহার করে প্রাথমিক Financial Statements তৈরি করতে পারেন। তবে জটিল হিসাব, কর, ঋণ বা আইনগত প্রয়োজনে পেশাদার হিসাববিদের সহায়তা নেওয়া ভালো।

Financial Statements কত ঘন ঘন তৈরি করা উচিত?

ব্যবসার অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য মাসিক বা ত্রৈমাসিকভাবে তৈরি করা ভালো। অনেক ব্যবসা বছরে একবারও তৈরি করে, তবে নিয়মিত রিপোর্ট করলে সমস্যা দ্রুত শনাক্ত করা যায়।

Financial Statements ও Management Accounts কি একই বিষয়?

Financial Statements সাধারণত নির্দিষ্ট হিসাব কাঠামো অনুসারে প্রস্তুত করা হয়। Management Accounts ব্যবসার অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি করা রিপোর্ট, যেখানে বাজেট, বিক্রয় বিশ্লেষণ,  Product Profitability এবং Cash Forecast থাকতে পারে।

ব্যাংক ঋণের জন্য Financial Statements প্রয়োজন হয় কি?

ব্যাংক ঋণ নিতে হলে আপনার আর্থিক বিবরণী থাকতে হবে।

উপসংহার

একটি ছোট ব্যবসার পূর্ণাঙ্গ Financial Statements তৈরি করা মানে শুধু হিসাবের খাতা বন্ধ করা নয়। এর মাধ্যমে ব্যবসার প্রকৃত আর্থিক অবস্থা বোঝা যায় এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়।

Income Statement থেকে ব্যবসার লাভ-লোকসান, Statement of Financial Position থেকে সম্পদ ও দায়, Cash Flow Statement থেকে নগদ অর্থের প্রবাহ এবং Statement of Changes in Equity থেকে মালিকের মূলধনের পরিবর্তন জানা যায়।

ছোট ব্যবসায়ীদের জন্য নিয়মিত আর্থিক বিবরণী তৈরি করা তাদের ব্যবসার বিশেষভাবে উপকারী হবে। এর মাধ্যমে ব্যবসার নগদ অর্থের সংকট থাকলে, মজুত পণ্য অতিরিক্ত হলে অথবা ঋণের পরিমাণ বেড়ে গেলে, সময়মতো ব্যবস্থা নেওয়া যায়।

মনে রাখবেন, ব্যবসার হিসাব শুধু অতীতের লাভ জানার জন্য নয়; ভবিষ্যতে ব্যবসাকে কীভাবে পরিচালনা করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ারও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version